ঝিনাইদহে ৪ মোটর সাইকেল ছিনতাইকারী আটক
কালীগঞ্জ(ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৬
ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় জনতা ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করছে। আটককৃতরা হলো কালীগঞ্জের ফয়লা গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে রনি, বলরামপুর গ্রামের হায়দার আলীর ছেলে রানা, হুদা ডাউটি গ্রামের আহমেদ বিশ্বাসের ছেলে ইউসুফ আলী ও কলেজপাড়ার গড়া সরকারের ছেলে বুশ সরকার। বৃহস্পতিবার ইউনুস বাসস্ট্যান্ড এলাকা থেকে লিপ্টন নামের এক যুবকের হিরো মোটর সাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ইউনুসের স্বীকারোক্তি অনুযায়ী রানা, রনি ও বুশ সরকারকে আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।