সৌদিতে প্রকাশ্যে নগ্ন নৃত্য, ৪ জনের জেল ও বেত্রাঘাত
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৬
সৌদি আরবে প্রকাশ্যে নগ্ন হয়ে নাচার অপরাধে চার ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। তাদের মধ্যে একজনকে ১০ বছরের কারাদণ্ড, দুই হাজার বেত্রাঘাত ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্র জানায়, ওই চার ব্যক্তি একটি গাড়ির উপরে উঠে জনসম্মুখে নগ্ন হয়ে নাচে। এতে করে এটি সেদেশের নৈতিক মূল্যবোধের উপর চরমভাবে আঘাত হানে। এ কারণে ওই চারজনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। দণ্ড পাওয়া বাকি তিনজনের মধ্যে একজনকে সাত বছরের কারাদণ্ড ও দুই হাজার বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে আদালত। অন্য দুই জনকে পাঁচ বছরের কারাদণ্ড ও এক হাজার ২শ’ বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়। তাদের ব্যবহূত গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
কাসিম প্রদেশের রাজধানী বুরাইদাহের একটি আদালত এই রায় দেয়।