চৌদ্দগ্রামের চাঁন্দকরা-ফেলনা রাস্তার বেহাল দশা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৭
কুমিল্লা চৌদ্দগ্রামের চাঁন্দকরা-ফেলনা সড়কে খানা-খন্দক ও কাদার কারণে সড়কের বেহাল দশা। ফলে স্কুল ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীসহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। উপজেলার বাতিসা ও মুন্সিরহাট ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় চাঁন্দকরা-ফেলনা দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটি অবস্থিত। স্বাধীনতার পর কোন সরকারের সময় সড়কটি পাকা করা হয়নি। স্থানীয়রা টাকা তুলে মাঝে মাঝে সড়কটিতে মাটি ভরাটসহ মেরামত করে। সমপ্রতি মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান সড়কে মাটি ভরাটের জন্য বরাদ্দ দিলেও ঠিকমত কাজ করা হয়নি।