তিন স্থানে তিন খুন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২১:৩৯
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলার বেলআমলা গ্রামে গত বৃহস্পতিবার ভোরে জোগেন চন্দ্রের বাড়িতে চুরি করতে গিয়ে লেদা বাবু (২৬) ও মিলন (২৫) নামের ২ চোর গণপিটুনিতে নিহত হয়েছে। চোরের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছে গৃহকর্তা জোগেন চন্দ্র। তাকে মুমূর্ষু অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাংনী (মেহেরপুর)
গাংনী উপজেলার কোদালকাটি গ্রামে গত শুক্রবার সকালে আবু বক্কর (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে হারান শেখের ছেলে। নিহত আবু বক্করের স্ত্রী আরজিনা খাতুন জানান, তার স্বামী ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা টাকা ও বাইসাইকেল ছিনতাই করার চেষ্টা করলে সে বাধা দেয়। এ ঘটনার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি মনে করেন।