নাটোরে দুর্গা প্রতিমা
ভাংচুর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২২:২৬
সদর উপজেলার চন্দ্রকোলা মন্দিরের দুর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কে বা কারা সব প্রতিমা ভেঙ্গে ফেলে। খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ জাফর উল্ল¬াহ, পুলিশ সুপার ড. নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। চন্দ্রকোলা মন্দির কমিটির সভাপতি জগদীশ চন্দ্র প্রামাণিক ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রামাণিক জানান, প্রতিমা ভাংচুরের ফলে দুর্গাপূজা অনিশ্চিত হয়ে পড়েছে।