আগামীকাল দেশব্যাপী
জামায়াতের বিক্ষোভ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২২:২৮
জামায়াতে ইসলামী আগামীকাল রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মী এবং আলেমদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করার প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করে বলেন, জনগণ ও বিরোধী দলগুলোর মতামত উপেক্ষা করে সরকার ভোটারবিহীন নির্বাচনের যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে তা দেশবাসী মানবে না। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ।