জেপি নেতা শহীদুল ইসলামের মায়ের ইন্তেকাল

জাতীয় পার্টি (জেপি) জিয়ানগর উপজেলার যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম দোদুল ও পিরোজপুর পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল-এর মা এবং সাবেক কৃষি ও বনমন্ত্রী মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুর চাচি মোসাম্মাত আজিমুন্নেসা (৮৪) বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা নামাজে জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক প্রকাশ করেছেন জিয়ানগর উপজেলা জেপির আহবায়ক আসাদুল কবির স্বপন, সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু, ডাক দিয়ে যাই সংস্থার নির্বাহী পরিচালক শাহজাহান গাজীসহ উপজেলা জেপির নেতৃবৃন্দ।