এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ হতে পারে কাল
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৩
সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টা একই প্রশ্নপত্রে একই সময় সারাদেশে ১০৩টি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ১৭২ জন প্রার্থী অংশগ্রহণ করে। আগামীকাল রবিবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে স্বাস্থ্য অধিদফতরের এক শীর্ষ কর্মকর্তা জানান। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ বলেন, ১০৩টি সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের এমবিবিএস বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ফলাফলও দ্রুত প্রকাশ করা হবে বলে তিনি জানান।