থ্রিডি প্রিন্টারের টুথ ব্রাশ!
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৩, ২২:৩৮
দাঁতের সঙ্গে মস্তিষ্কের সংযোগ থাকার কারণে এর গুরুত্ব সবার কাছেই বেশি। তাই দাঁত পরিষ্কার নিয়ে অনেককেই নানা ঝামেলা পোহাতে হয়। কিন্তু এবার থ্রিডি প্রিন্টারের টুথব্রাশ পাওয়া যাবে যা আপনার দাঁত পরিষ্কার করবে মাত্র ছয় সেকেন্ডের মধ্যে!
স্পেনের দাঁতের চিকিত্সকদের সংগঠন ‘ব্লিজিডেন্ট’ এই ব্রাশ আবিষ্কার করেছে। ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে মাত্র ছয় সেকেন্ডের মধ্যে দাঁত পরিষ্কার হবে যেখানে সাধারণ ব্রাশের ক্ষেত্রে তিন মিনিট সময় লাগে। এমনকি এই ব্রাশ জিহ্বাও পরিষ্কার করে দিবে। দাঁতের প্রত্যেকটি জায়গায় এই ব্রাশের স্পর্শ লাগবে। ফলে ভেতর থেকে ময়লা পরিষ্কার করবে আধুনিক প্রযুক্তির এই ব্রাশ। চিকিত্সকরা বলছেন, এই ব্রাশ একজন মানুষের বছরে প্রায় ৫০ঘন্টা সময় বাঁচাবে। ২৫০ পাউন্ড মূল্যের এই ব্রাশ এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে! -টেলিগ্রাফ