সন্তানের নাম নিয়ে বিবাহ বিচ্ছেদ!

পৃথিবীতে অনেকের নাম হয়তো তাকে বিখ্যাত করে তোলে। তাই নাম নিয়ে অনেক মাতামাতি হয়। কিন্তু একজন বাচ্চা তার নাম ভাল না মন্দ সেই সম্পর্কে হয়তো কিছুই জানে না। অথচ সেই অবুঝ সন্তানের নাম নিয়েই মা-বাবার বিবাহ বিচ্ছেদ হলো! সৌদি আরবের এক দম্পতির মধ্যে এই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। গত দুই বছর ধরে তারা সংসার করছেন। সমপ্রতি তাদের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। সন্তানের নাম নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিশেষ করে বাবা মেয়েটির নাম তার মায়ের (দাদি) নামের সঙ্গে মিল করে রাখে এবং সরকারিভাবে নিবন্ধিত করে তখনই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়। কোনোভাবেই মেয়েটির মা এই নাম মেনে নিতে পারেনি। ফলে এক পর্যায়ে তারা দুজনেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন! -ইউপিআই