ইন্সটাগ্রামে যুক্ত হচ্ছে বিজ্ঞাপন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ১৯:২৬
ফটো শেয়ারিংয়ের জনপ্রিয় সার্ভিস ইন্সটাগ্রামে এবার যুক্ত হতে যাচ্ছে বিজ্ঞাপন। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সার্ভিসে বিজ্ঞাপন দেখতে পারবেন। এই সার্ভিসটি কিনে নিতে ফেসবুক ১০০ কোটি ডলার ব্যয় করলেও এখনও একে লাভজনক করতে পারেনি। সে কারণেই সম্ভবত শেষ পর্যন্ত বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে ইন্সটাগ্রামে। সোস্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের আধিক্যে ইন্সটাগ্রাম লাভজনক হয়ে উঠতে পারে বলেই আশাবাদ ফেসবুকের।