গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এমনিতেই আশেপাশের দু’চার তল্লাটে খুঁজে একজন শতবর্ষী মানুষের খোঁজ পাওয়া চাট্টিখানি কথা নয়। তার ওপর একসাথে জনা ত্রিশেকের বেশি শতবর্ষীর সন্ধান পাওয়া তো প্রায় দুস্করই বলা চলে। কিন্তু অসম্ভবকে সম্ভব করার জন্যই যেখানে রেকর্ড গড়ার স্বীকৃতি মেলে সেই গিনেজের পাতায় কিন্তু সত্যিই অন্তর্ভুক্ত হয়েছে এমন এক শতবর্ষী সম্মেলনের খবর। আর ব্যতিক্রমী এই সম্মেলনে একসঙ্গে ৩১ জন শতবর্ষীকে একত্র করে যারা শতবর্ষীদের সবচেয়ে বড় সম্মেলনের এই রেকর্ড গড়েন তারা হলেন আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের সমারসেটে অবস্থিত রিজেনি্স নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার কর্তৃপক্ষ।