শহীদের আরও একটি গানের ভিডিও

শহীদ ও শুভমিতার নতুন গান অবুঝ রাতের মডেল হলেন তরুণ মডেল রেশাদ হাবীব শুভ ও আইরিন আফরোজ। গানটি লিখেছেন গীতিকার জাহিদ আকবর। ব্যয়বহুল নতুন এই মিউজিক ভিডিওটি নির্মাণ করলেন নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলম। শহীদ বলেন, ‘এর আগে আমার জনপ্রিয় গান ‘এক জীবন’, ‘ভাবনা নদী’ ও ‘এক জীবন টু’-এর পর এই মিউজিক ভিডিওটি হবে আমার সবচেয়ে ব্যয়বহুল। এই গানটিতে বর্তমান সময়ের ভিডিও নির্মাণে সব ধরনের কারিগরী সাপোর্ট নেওয়া হয়েছে। এ ছাড়া জিয়াউদ্দিন আলম কাজটি খুব যত্ন নিয়ে কাজের চেষ্টা করেছেন।’ গত ঈদে সিডি চয়েসের ব্যানারে শহীদের একক ‘নীল ছোঁয়া’ অ্যালবামের ‘অবুঝ রাত’ গানটি বাজারে আসে। উল্লেখ্য, বর্তমানে অডিও রিলিজের পাশাপাশি নতুন ভিডিও রিলিজেরও একটা প্রবণতা চালু হয়েছে। বলাই বাহুল্য শিল্পীরা নিজ উদ্যোগেই এটি করছেন। একই সাথে চ্যানেলগুলো ঈদে নিউজ রিলিজ হিসেবে মিউজিক ভিডিওগুলো নিয়েও তাদের অনুষ্ঠান সাজাচ্ছে।