সাইফ-সোনাক্ষির ‘বুলেট রাজা’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২০:৩৮
সাইফ-সোনাক্ষি প্রথমবারের মতো একসঙ্গে কোনো চলচ্চিত্রে অভিনয় করলেন। ‘বুলেট রাজা’ শিরোনামের এই ছবিটির শুটিংও শেষ। অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন ছবিটি মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর। এরইমধ্যে এই ছবির প্রমো প্রচার শুরু হয়েছে চ্যানেলে। খুব শীঘ্রই এর গানগুলোও বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানা যায়।