মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে
কাজ করতে প্রস্তুত
চীন : শি জিনপিং
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:০৮
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন, পারস্পরিক সহযোগিতা অর্জনের লক্ষ্যে তার দেশ মালয়েশিয়ার সাথে কাজ করতে আগ্রহী। গত শুক্রবার মালয়েশিয়ার রাজা আব্দুল হালিমের সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। - খবর সিনহুয়ার।
শি বলেন, চীন ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, বিশ্বায়নের এই যুগে চীন ও মালয়েশিয়ার লক্ষ্য অভিন্ন।