নওগাঁওয়ে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১১
লোকাল গভর্নেন্স জার্নালিজম ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ও দৈনিক সমকালের মফস্বল সম্পাদক সিকান্দার ফয়েজ বলেছেন, ‘স্থানীয় সরকার শক্তিশালী না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সাংবাদিকদের আরো দায়িত্বশীল পালন করতে হবে।’ শুক্রবার নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এলজিজেডিএফ আয়োজিত স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। ম্যাস-লাইন মিডিয়া সেন্টার এমএমসি ও এসডিসি’র সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক ফরিদুল করিম তরফদার। বক্তব্য রাখেন এমএমসি’র যোগাযোগ কর্মকর্তা আব্দুল্লাহ হাসান।