শীর্ষে ফিরলেন নাদাল
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২১:১৬
টমাস বার্ডিচকে হারিয়ে চায়না ওপেনের ফাইনালে পা রাখার পাশাপাশি দুই বছর পর প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রাফায়েল নাদাল। আগামীকাল সোমবার এটিপির নতুন র্যাঙ্কিংয়েই নোভাক জোকোভিচকে দুইয়ে ঠেলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এক নম্বরে পরিণত হচ্ছেন নাদাল। শেষ চারের লড়াইয়ে প্রথম সেটে নাদাল যখন ৪-২ গেমে এগিয়ে, পিঠের ইনজুরির কারনে তখন খেলা থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন বার্ডিচ। ফলে অনেকটা বিনা আয়াসেই ফাইনালে নাম লেখান নতুন নাম্বার ওয়ান। উচ্ছ্বসিত এই স্প্যানিয়ার্ড বলেন, ‘কোন সন্দেহ নেই এবছরটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি বছর। আগের বছরের প্রায় অর্ধেকটা সময় কোর্টের বাইরের কাটানোর পরেও শীর্ষে ফিরতে পারাটা সত্যিই আনন্দের।’ হাঁটুর ইনজুরির কারনে প্রায় সাত মাস বাইরে থাকার পর এবছরের শুরুতেই কোর্টে ফেরেন নাদাল। এরপর দুটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি ২৭ বছর বয়সী এই তারকা জেতেন দুটি গ্র্যান্ড স্ল্যামও।