ব্যক্তিস্বার্থে নয়, কাজ করতে হবে দেশের স্বার্থে

আমাদের দেশের এক শ্রেণির রাজনীতিবিদ যতটুকু না দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে কাজ করে থাকেন তার চেয়ে বেশি করে থাকেন নিজের স্বার্থে। দেখা যায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অল্প দিনেই গাড়ি-বাড়ি, ব্যাংক-বীমার মালিক বনে যান। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগ ওঠার পরও পদত্যাগ করেন না। মূলত দেশের প্রতি অগাধ ভালোবাসাই একজন মানুষকে দেশপ্রেমিক হতে শেখায়। আর দেশপ্রেমিক না হলে দেশের স্বার্থে কাজ করা সম্ভব নয়। যে সকল রাজনীতিক ছাত্রজীবনে প্রকৃত ও সুস্থ রাজনীতির চর্চা করেন জাতীয় রাজনীতিতে প্রবেশ করে তারাই প্রকৃতপক্ষে দেশ ও মানুষের স্বার্থে কাজ করে থাকেন। তাই আসুন বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শিখি। ব্যক্তিস্বার্থে নয়, দেশের স্বার্থে কাজ করি। বেলাল হোসাইন মাহিনী শিক্ষার্থী, এলএলবি (প্রথম বর্ষ), শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়, যশোর