সেন্ট গ্রেগরী হাই স্কুল চ্যাম্পিয়ন

সেন্ট গ্রেগরী হাই স্কুল কুলইন এসি স্কুল রাগবী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে । গতকাল বিকালে পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট গ্রেগরী হাই স্কুল ১৪-১০ পয়েন্টে সেগুন বাগিচা হাই স্কুলকে হারায়। শহীদ নবী স্কুল তৃতীয় স্থান পেয়েছে। সেরা খেলোয়াড় হয় চ্যাম্পিয়ন দলের নাজমুস সাকিব। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে রাগবী টুর্নামেন্টে আবার পল্টন ময়দানে ফিরেছে। ২০১০ সালে শেষবার পল্টন ময়দানে খেলা হয়েছিল। গতকাল বৃষ্টির মধ্যেও প্রচুর দর্শক খেলা উপভোগ করেন। ফাইনাল খেলা পরিচালনা করেছেন ঢাকায় আগত আন্তর্জতিক রাগবী কোচ, রেফারি ও ইংল্যান্ড রাগবী দলের খেলোয়াড় ফিলিপ ওয়াইজ। তিনি ঢাকায় এসেছিলেন কোচিং কোর্স করাতে।