হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী নয়

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, তার দল নারী বিদ্বেষী নয়। নারীদের মর্যাদা ও অধিকারের সুরক্ষার জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। সরকারই হেফাজত সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারী জাতির সার্বিক উন্নতির বিকল্প নেই। এ লক্ষ্যে তাদের নিরাপদ পরিবেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থল, সম্মানজনক জীবিকা এবং কর্মজীবী নারীদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, আল্লামা শফী ইসলামের মাধ্যমে নারীদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে চান। নারীরা পণ্য নয়, তারা সমাজে আদর্শ মা, বোন, স্ত্রী হিসাবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ইসলাম প্রণীত ফরজ বিধান পর্দা রক্ষা করে স্ব-স্ব পদে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করবে এটাই আমরা মা-বোনদের বলতে চাই।