চৌগাছায় চেয়ারম্যান মিন্টু হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

জেলার চৌগাছার সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যা মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বেনাপোলের কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে গতকাল শনিবার ভোরে এ মামলার অন্যতম আসামি গুলিবিদ্ধ অবস্থায় আমিরুলসহ তার ২ সহযোগীকে গ্রেফতার করা হয়। সহযোগীরা হলেন আহমেদ আলী ও টিটো। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি ও বোমা এবং হত্যাকাণ্ডে ব্যবহূত মোটরসাইকেল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর ডিবি পুলিশ গতকাল ভোরে কাগজপুকুর গ্রামে অভিযান চালায়। এ সময় আমিরুল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৫টি বোমাসহ ধারালো অস্ত্র এবং হত্যাকাণ্ডে ব্যবহূত লাল রঙের পালসার মোটরসাইকেল (যশোর হ ১১-৪৮৯৭) উদ্ধার করা হয়। এর আগে চেয়ারম্যান মিন্টু হত্যা মামলার ৯ আসামির মধ্যে বিদ্যুত্ ও টিপু নামে ২ জনকে পুলিশ গ্রেফতার করে। যুবদল ক্যাডারদের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত জেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। নিহত সাব্বির হোসেন শহরের পুরাতন কসবা এলাকার আব্দুল জলিলের ছেলে। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে গত শুক্রবার রাতে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত সাব্বির হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল অভিযোগ করে বলেছেন, হামলার শিকার সাব্বির ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। যুবদল ক্যাডারদের হামলায় তিনি নিহত হয়েছেন। যশোরে ২ পেট্রোল পাম্পে ডাকাতি জেলায় ২ পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটেছে। যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট এলাকায় গতকাল ভোরে প্রাইম ফিলিং স্টেশন ও আলেয়া ফিলিং স্টেশনে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে পাম্পের কর্মচারীদের জিম্মি করে প্রায় ৫ লাখ টাকা লুটে নিয়ে গেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। ডলার বিক্রির নামে প্রতারণায় গ্রেফতার ৪ জেলায় ডলার বিক্রির নামে প্রতারণার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খড়কি এলাকায় অভিযান চালিয়ে গতকাল দুপুরে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের শুকুর আলী, দেলোয়ার, হাফিজ ও ওয়াহিদ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।