বাঘাইছড়িতে ৩ জন অপহূত
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৩, ২২:২৯
জেলার বাঘাইছড়ি উপজেলার তুলাবান এলাকা থেকে গত শুক্রবার রাতে তিনজনকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহূতরা হলেন উদয়ন চাকমা, সুমন চাকমা এবং চিজিমনি চাকমা। অপহূতদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমার দুইভাই রয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন। গত বৃহস্পতিবার ইউপিডিএফ সমর্থিত গ্রাম প্রধান হুলো মনি চাকমাকে অপহরণের রেশ ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলার মারিশ্যা ইউপি চেয়ারম্যান তন্টুমনি চাকমা জানিয়েছেন, গত শুক্রবার রাতে আনুমানিক সাড়ে দশটার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই তিনজনকে অপহরণ করে নিয়ে গেছে। কে বা কারা নিয়ে গেছে তা জানা যায়নি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার সাজেক ইউনিয়নের ৮ নম্বর গ্রামের কার্বারী (গ্রাম প্রধান) হুলোমনি চাকমাকে জেএসএস-এর সশস্ত্র সন্ত্রাসীরা অপহরণ করে।