মায়ের জন্য ফ্লাইট বাতিল করলো এয়ারলাইন্স!

মা সবার কাছে প্রিয়। তাই মায়ের জন্য অনেক কিছুই ছাড় দেওয়া যায়। সেই কাজটি করলো সৌদি এয়ারলাইন্স। এক মায়ের আসতে দেরি হওয়ায় ফ্লাইটটিই বাতিল করলো কর্তৃপক্ষ! সবাই বিমানে উঠে গেছেন। ছাড়ার সময় হয়ে গেছে। এর মধ্যে এক যাত্রী জানালেন তার মা পেছনে আছে। আসতে দেরি হবে। কিন্তু অনেকক্ষণ দেরি করার পরও যখন তার মা আসলেন না তখন ফ্লাইটটিই বাতিল করলো কর্তৃপক্ষ। তবুও মা কে রেখে বিমানটি ছেড়ে যায় নি। এরপর বিমান বন্দরের কর্মকর্তারা সেই মা কে নিয়ে আসলো এবং পরবর্তীতে ফ্লাইটে সবাই গেল! -ইউপিআই