বাথরুম ফ্লাশ না করায় জেলে!

কপাল খারাপ হলে যা হয়। চোর চুরি করলো। পালিয়েও গেল। কিন্তু দুর্ভাগ্যবশত বাথরুমে গিয়ে ফ্লাশ না করায় পুলিশের কাছে ধরা খেতে হলো এবং সোজা জেলে! যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির পুলিশ জানিয়েছে, তারা চার্লস মার্কেল উইলিয়াম নামে এক চোরকে গ্রেফতার করেছে। সে একটি ঘরের দরজা ভেঙ্গে চুরি করেছিল। কিন্তু তাকে গ্রেফতারের কোনো প্রমাণও পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশ বাথরুমে গিয়ে ব্যবহূত টয়লেট পেপার পায়। ওই টয়লেট পেপারের সঙ্গে সন্দেহভাজন মার্কেলের ডিএনএ পরীক্ষা করা হয়। এতেই কপাল পোড়ে মার্কেলের। পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং আদালতে হাজির করার পর কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। মার্কেল জানিয়েছে, সে বাথরুম ফ্লাশ করতে ভুলে গিয়েছিল। -ইউপিআই