শহীদ-সোনাক্ষির ‘র্যাম্বো রাজকুমার’

গত কয়েকবছর ধরেই শহীদ কাপুর বলিউডে খুব একটা আওয়াজ দিতে পারছেন না। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ নিয়ে অনেকেই আশাবাদী থাকলেও এখানেও হতাশ দর্শকরা। এবার তার ভক্তরা আশার আলো দেখছেন ‘র্যাম্বো রাজকুমার’ ছবিতে। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। এতে তার বিপরীতে আছেন সোনাক্ষি সিনহা। কিন্তু এর মাস খানেক আগে মুক্তি পাচ্ছে ‘কৃষ থ্রি’ আর দুই সপ্তাহ পর মুক্তি পাছে ‘ধুম থ্রি’। এই দুই ছবির মাঝখানে শহীদ-সোনাক্ষি কতটুকু সফল হতে পারেন সেটাই দেখার বিষয়।