জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

চারু ও কারুকলা মাঈন উদ্দীন আহমেদ মাহী, সহ: শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,মোমেনশাহী বাংলাদেশ প্রাচীন শিল্পকলা ও ঐতিহ্যের পরিচয় ১ম অধ্যায় ১. বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী। ২. জনপদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে কিভাবে? মাটির স্তূপ খনন করে। ৩. কোন কারণে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল পলিমাটি দিয়ে গঠিত? ভৌগোলিক কারণে। ৪. বাংলাদেশের প্রাচীন শিল্পকর্মের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো— কষ্টি পাথরের তৈরি মূর্তি। ৫. কুসুম্বা মসজিদ অবস্থিত— রাজশাহীতে। ৬. রাজবাড়ির মন্দির অবস্থিত — রাজশাহীর পুঠিয়ায়। ৭. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? খুলনার বাগেরহাটে। ৮. সোনা কান্দা দুর্গ কোথায়? নারায়ণগঞ্জে। ৯. তারা মসজিদ কোথায় অবস্থিত? ঢাকায়। ১০. সতেরো রত্ন মন্দির অবস্থিত— কুমিল্লায়। ১১. স্থাপত্য ও অন্যান্য শিল্পকলা দেখা যায়— জাতীয় জাদুঘর, বরেন্দ্র জাদুঘরে। ১২. প্রাচীন স্থাপত্যের নিদর্শন হলো— স্তম্ভ, পাথরের মূর্তি, শিলালিপি। ১৩. কষ্টি পাথরের মূর্তি দেখা যায়— পাহাড়পুর, জাদুঘরে, জাতীয় জাদুঘরে, বরেন্দ্র জাদুঘরে। ১৪. বাংলাদেশের দীর্ঘদিন মাটির নিচে থাকা সত্ত্বেও নিচের কোন নিদর্শন অক্ষত অবস্থায় পাওয়া গেছে?— রূপা, লোহা, তামা, পাথর ও পোড়ামাটির দ্রব্য। ১৫. বাংলাদেশে জনপদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে— রাজশাহীর পাহাড়পুর, কুমিল্লার ময়নামতি, বগুড়ার মহাস্থানগড়। ১৬. ফলক চিত্রমণ্ডিত উল্লেখযোগ্য ইমারত হলো— মসজিদ, মন্দির-এর ইমারত। ১৭. ঢাকাই বিটি হলো— ঢাকাই শাড়ির নাম। ১৮. চারুকলা ও কারুকলা শিল্প শিক্ষার প্রতিষ্ঠান থেকে প্রতি বছর চিত্রশিল্পী উত্তীর্ণ হয়—৪০০ জন। ১৯. গ্রামের মেয়েরা লোকশিল্পের কোনিটর মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে? নকশিকাঁথা। ২০. নেত্রকোনার নাম করা বাউল/বয়াতি আব্দুল কদ্দুস। তিনি কাঠের তৈরি দোতারা ব্যবহার করেন। এ যন্ত্রটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?—- কারুশিল্পের। ২১. পাট দিয়ে ব্যবহার্য জিনিসপত্রগুলো হলো— শিকা, ব্যাগ, টেবিলম্যাট। ২২. চিত্রশিল্পীদের উপার্জনের সুযোগ রয়েছে— ছবি এঁকে, প্রদর্শনী করে, ভাস্কর্য তৈরি করে। ২৩. বাংলাদেশের তাঁতের শাড়ি দেশ-বিদেশে বিখ্যাত কারণ— রঙের জন্য, নকশার জন্য, ছবির জন্য। ২৪. মৌর্য বংশের শক্তিশালী সম্রাট ছিলেন— সম্রাট অশোক। ২৫. গুপ্তবংশের পর রাজত্ব করেন— পাল বংশের রাজারা। ২৬. বখতিয়ার খিলজী বাংলা অঞ্চলে রাজত্ব শুরু করেন— ১২০৪ খ্রিষ্টাব্দে। ২৭. বাংলার শেষ স্বাধীন নৃপতি/নবাব ছিলেন— নবাব সিরাজ-উদ-দৌলা। ২৮. দুইশত বছর ভারতবর্ষ শাসন করেছিল— ইংরেজরা। ২৯. পাকিস্তান ও ভারত স্বাধীন হয়— ১৯৪৭ সালে। ৩০. সতেরো রত্ন মন্দির অবস্থিত— কুমিল্লায়। ৩১. বখতিয়ার খিলজি বাংলা অঞ্চল ছিনিয়ে নেয়— রাজা লক্ষণ সেনের কাছ থেকে। ৩২. গুপ্ত যুগের বিখ্যাত রাজারা হলেন— সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, বৈন্যগুপ্ত প্রমুখ। ৩৩. পাল বংশের শক্তিশালী রাজা হলেন— গোপাল, ধর্মপাল, দেবপাল, মহীপাল, রামপাল প্রমুখ।