ইউনিভার্সিটি অব গ্রীনিচ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২০:২০
ইউনিভার্সিটি অব গ্রীনিচ বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি । দেশের বাইরে পড়তে চাইলে ভেবে চিন্তে বাছাই করাই ভালো। পৃথিবী যেহেতু এখন বিশ্ব গ্রামের অন্তর্ভুক্ত তাই ভালমন্দ যাচাইয়ে কোন বাধা নেই। ইন্টারনেটে সার্চ দিলেই পেয়ে যাবে সব তথ্যাদি। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বলতে শুধু পাঠ্যপুস্তক নয়, হাতে কলমের বাস্তব শিক্ষা, বই এখানে শুধুই রেফারেন্স, উদাহরণের জন্য। গোটা ক্যাম্পাসটাই যেন একটা শ্রেণিকক্ষ। সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিক্ষা উপকরণ । আধুনিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে শিক্ষা । শিক্ষা যে কোন ভয়ের বিষয় নয় সেই প্রণালীতেই দেয়া হয় পাঠ । যেমনটি করে একটি শিশুকে দেয়া হয় হাতেকড়ি। সেভাবেই সুবিন্যস্ত সবকিছু ।গবেষণার জন্যও রয়েছে নানা বিষয় । এখানে ছাত্র শিক্ষক সমন্বয়ে গ্রুপ স্টাডি হয়। গ্রীনিচ এর প্রতিষ্ঠা খুব বেশি সময়ের নয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং খ্যাতিতে মুগ্ধ হয়ে লন্ডনবাসী। একে ঐতিহাসিক উদ্ভাবন বলতে পছন্দ করে।’To learn, to do, to achive’ শীর্ষক মন্ত্রে দীক্ষিত হয়ে ১৯৯২ সালে সাউথ-ইস্ট লন্ডনে ও নর্থ কেন্ট-এ এটি স্থাপিত হয়। এর ক্যাম্পাসের অবস্থান হচ্ছে- গ্রীনিচ ক্যাম্পাস, লন্ডন, আভেরী হিল ক্যাম্পাস লন্ডন এবং মিডওয়ে ক্যাম্পাসটি নর্থ কেন্ট এ অবস্থিত। ছাত্রছাত্রী সংখ্যা, খ্যাতি, সবুজ বেষ্টিত নির্মল ও চিত্তাকর্ষক ডিজাইনের লার্জেস্ট ক্যাম্পাসসহ বিভিন্ন দিকে এটি একটি ইউনিভার্সেল। এর আছে অত্যন্ত স্ট্রং রিসোর্চ ফোকাস এবং সায়েন্টিফিক কম্যুনিটির সাথে ওয়েল স্টাবলিস্ট লিংকস্। অবকাঠামোগত ভীত, অত্যাধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ-ক্যাম্পাস, লাইব্রেরি, ওয়েল ইকুয়েপ্ট মর্ডান ল্যাব, গ্যালারি, কমনরুম, হলরুম, ক্যাফেটেরিয়া এবং আধুনিক হোস্টেল, ইত্যাদি মিলিয়ে রয়েছে নানা সুযোগসুবিধা। রয়েছেন পর্যাপ্ত দক্ষ অধ্যাপকবৃন্দ। শিক্ষার মান ও সনদের রয়েছে সমাদর। গুণগত মানের শিক্ষার জন্য এসেছে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন স্বীকৃতি। গ্রীনিচ অত্যন্ত সীমিত সময়ের মধ্যে হাইলি ট্রাস্টেড্ বা এ রেটেড লিস্টেড বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। শিক্ষার্থীরা চাইলে মানসম্পন্ন আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে এবং বিভিন্ন জব সেন্টারের সঙ্গে লিঙ্ক করতে পারবে। সাউথওয়ার্ক লন্ডনের আন্ডারগ্রাউন্ড স্টেশন জোন ওয়ান থেকে পাঁচ মিঃ এর ওয়াকিং ডিস্টেইঞ্জ-এ ভিক্টোরিয়া হল স্টুডেন্ট একোমুডেশনে রয়েছে বিভিন্ন সুযোগসুবিধার পাঁচ কেটাগরির স্টুডিও। গোটা এলাকাটাই একটা শিক্ষা জোন।
এই বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে আর্কিটেকচার, বিজনেস, কম্পিউটিং, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ, ন্যাচারাল সায়েন্স, ফার্মাসি এন্ড সোস্যাল সায়েন্সেস সহ সমসাময়িক কোর্স তথা আন্ডার গ্রাজুয়েটস্ ও পোস্ট গ্রাজুয়েটস্ ডিগ্রী।