গফরগাঁওয়ে সিনেমা হলে অভিযান

রূপান্তর সিনেমা হলে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও মাদক ব্যবসার অপরাধে হল মালিক মোসাদ্দিক বিন জামাল জুয়েল এবং ৭ নারীসহ ৩৩ জনের জেল জরিমানা হয়েছে। গতকাল শনিবার রাতে থানা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল বারী প্রত্যেককে ৬ মাসের দণ্ডাদেশ দেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে গফরগাঁও সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ রূপান্তর সিনেমা হল ঘেরাও করে অভিযান চালিয়ে হল মালিক মোসাদ্দিক বিন জামাল জুয়েল, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, সুজন, রিপন, শরিফ, আলম, সাইদুল, জহিরুল, রাসেল, পারভীন, রুমা, রিনা, মিম, পলী, নাজমা, নাহারসহ ৩৩জনকে আটক করে। এ সময় ৭৫ গ্রাম গাঁজাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।