সরকারি পুকুরে মাছ ধরায় জেল

ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি পুকুরে মাছ ধরায় এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গত শনিবার থানার পাশের সরকারি পুকুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় খয়রাকুঁড়ি গ্রামের কামাল হোসেনকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জন কেনেডি জাম্বিলের ভ্রাম্যমাণ আদালত পৃথক দুইটি ধারায় তাকে দেড় বছরের কারাদণ্ড প্রদান করেন।