বজ্রপাতে চার জনের মৃত্যু
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২০:৪২
কিশোরগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, টাঙ্গাইলের নাগরপুরসহ তিন স্থানে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কিশোরগঞ্জ
ইটনা উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দীন ইসলাম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন। সে উপজেলার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা। উপজেলার শৈলারজানি হাওরে চাঁই দিয়ে চিংড়ি মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যান।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে গত শনিবার বিকালে বজ্রপাতে সূর্য বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত ও স্বামী মো. জনাব আলী আহত হন। আহত জনাব আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুরে গত রবিবার সকালে বজ্রপাতে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, নাগরপুর সদর এলাকার মৃত নিমাই মিয়ার পুত্র মোঃ মিন্টু মিয়া (৪৫) ও কুষ্টিয়া গ্রামের মৃত বিল্লাল শেখের পুত্র মোঃ আব্দুর রহমান (৪০)। আহতরা হলেন, কাঠুরী গ্রামের মাইনু উদ্দিনের পুত্র মোঃ আরিফ মোল্লা (২৫) ও আলোকদিয়া গ্রামের সোনাইলের পুত্র মোঃ লালন মিয়া (৪৫)। আহতদের নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।