খুলনা মহানগরীতে নিষিদ্ধ যানবাহন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২২:০২
টু স্ট্রোক ইঞ্জিনের বেবিট্যাক্সি বা স্কুটার সারাদেশ থেকে উঠিয়ে দেয়া হয়েছে এক যুগের বেশি সময় আগে। মারাত্মক পরিবেশ দূষণকারী এই বেবিট্যাক্সিগুলো রাজধানীসহ দেশের অন্য বিভাগীয় শহরগুলো থেকে উঠিয়ে দেয়ার পর হাজারখানেক চলে আসে খুলনা মহানগরীতে। আর খুলনা সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় চলাচল করছে খুলনা মহানগর এলাকায়। পক্ষান্তরে ফোর স্ট্রোক ইঞ্জিনের আধুনিক সিএনজি প্রায় ১৫০টি থ্রি হুইলার গাড়ি চালু হলেও সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
অধ্যাপক নওশের আলী, ডা. আ. হালিম, মেজর (অব) আ. হান্নান,
খুলনা মহানগর যাত্রী কল্যাণ এ্যাসোসিয়েশন