খুলনায় শিবির নেতা গ্রেফতার

নগরীর পাবলা সবুজ সংঘ এলাকা থেকে পুলিশ খুলনা সরকারি বিএল কলেজ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এ কে এম তানজিলকে গতকাল রবিবার গ্রেফতার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছে। নগরীর দৌলতপুর থানার এসআই জানান, শিবিরের এই নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এদিকে তানজিলের গ্রেফতারের প্রতিবাদে খুলনা মহানগরী ছাত্র শিবির নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।