বেনাপোল সীমান্তে ১১ শিশুসহ ২১ বাংলাদেশি আটক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৫০
জেলার বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় গতকাল রবিবার ভোরে ১১ শিশুসহ ২১ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি নড়াইল, খুলনা, পিরোজপুর, রাজবাড়ী, বাগেরহাট, কুমিল্লা এবং ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
২৩ বিজিবি অধিনায়ক তায়েফ-উল হক বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিক অবৈধ পথে ভারতে যাওয়ার জন্য বালুর মাঠ এলাকায় অবস্থান করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১১ শিশুসহ ২১ নারী-পুরুষকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ, ২ জন মহিলা ও ১১ জন শিশু। এ সময় তাদের সাথে থাকা দালাল চক্র পালিয়ে যায়।