প্রিন্স হ্যারিকে অপহরণ করতে চেয়েছিল তালেবান
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৫৬
আফগানিস্তানে থাকাকালে ব্রিটেনের প্রিন্স হ্যারিকে হত্যা করতে চেয়েছিল তালেবান। তালেবান তাকে একজন সৈন্য হিসেবেই বিবেচনা করতো। কিন্তু সৌভাগ্যবশত হ্যারি বেঁচে যান। খবর ডেইলি মেইলের।
তালেবানের কারি নসরুল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, হ্যারি আমেরিকানদের জন্য আফগানিস্তানে যুদ্ধ করছিল। তিনি বিমান থেকে মুজাহীদদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করতেন। তাই তিনি তালেবানের কাছে একজন সাধারণ সৈন্য হিসেবেই বিবেচিত ছিলেন। তাকে অপহরণ করে অনেকবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু সৌভাগ্য যে তিনি বেঁচে গেছেন। এ তথ্য প্রকাশের পর ব্রিটেনের সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী হ্যারির নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিনি বর্তমানে অষ্ট্রেলিয়ায় আছেন।