পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানাঘাটে শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আরিফ (২০)।

ঘটনার সময় আরিফ পাকুন্দিয়ায় আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় মুক্তার নামে অপর একজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।