আশুলিয়ায় নারী শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা

ইত্তেফাক রিপোর্ট শিল্পাঞ্চল আশুলিয়ার এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শ্রমিকের নাম ছন্দা (২২)। গত শনিবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকার এক বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।