পাঁচফোড়নে শাকিলা জাফর

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। গত ১ যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। এবারের ‘পাঁচফোড়ন’-এ নেতার ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় চিত্র তারকা মিশা সওদাগর। যিনি এই প্রথম কোনো টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করলেন। এবারের ‘পাঁচফোড়ন’-এ গান থাকছে তিনটি। একটি দ্বৈত সংগীত গেয়েছেন রবি চৌধুরী ও শাকিলা জাফর। দীর্ঘদিন পর শাকিলা জাফর ও রবি চৌধুরী একসাথে নতুন কোনো গানে পারফর্ম করলেন। এ প্রসঙ্গে শাকিলা জাফর বলেন, ‘এই অনুষ্ঠানটি তাদের আইডিয়ার কারণেই একটা আলাদা জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। তাই এখানে পারফর্ম করেও ভালো লাগে।’ ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে।