এস.আই মোবারক চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী
কচুয়া (চাঁঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৭
চাঁদপুরের কচুয়া থানার এস.আই মোবারক হোসেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার সনদ ও পুরস্কার পেয়েছেন। ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিআইজি মো. নওশের আলী পিপিএম- এর কার্যালয়ে তাকে এ সন্মানে ভূষিত করা হয়।
মোবারক হোসেন স্বল্প সময়ে কুমিল্লার বরুড়ার সিএনজি চালক শাহীন হত্যা মামলার (নং-৪, তারিখ- ০৩.০৪.২০১৩) রহস্য উদঘাটন করে ২ আসামি গ্রেফতার করে সাফল্য অর্জন করেন। এস.আই মোবারক ১৯৮৭ সালে পুলিশ সদস্য হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০২ সালে এ.এস.আই এবং ২০০৯ সালে এস.আই হিসেবে পদোন্নতি পান। সে কুমিল্লার মুরাদনগরের জয়নগর পাঁচকিত্তা গ্রামের মরহুম রোছমত আলী প্রধানের পুত্র।