আলফাডাঙ্গায় এমপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফরিদপুর প্রতিনিধি ও আলফাডাঙ্গা সংবাদদাতা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৮
ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) সরকার দলীয় এমপি আব্দুর রহমানের বিরুদ্ধে আলফাডাঙ্গার বিক্ষুদ্ধ নেতাকর্মীরা জুতা মিছিল করেছে। মিছিলকে কেন্দ্র করে উপজেলা সদরে সোমবার সকাল থেকে ১৪৪ জারি করে প্রশাসন। আলফাডাঙ্গার ৬টি ইউনিয়নের সকল চেয়ারম্যানই আসন্ন নির্বাচনে ফরিদপুর-১ আসনে আব্দুর রহমানের পরিবর্তে অন্য কাউকে মনোনয়নের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির সমর্থনে ও বিপক্ষে সোমবার সকালে আলফাডাঙ্গা বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের সবকয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ছয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করার কথা ছিল।