দুর্নীতির কারণে ফেরত গেল কর্মসৃজনের টাকা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৮
দুর্নীতি-অনিয়মের কারণে জামালপুরের মেলান্দহে চলতি অর্থ বছরে হতদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির ৭ লাখ ৫১ হাজার ৩শ’২৭ টাকা ফেরত গেছে। উপজেলার ১১টি ইউনিয়নে এ প্রকল্পের বরাদ্দ ছিল সর্বমোট ৩ কোটি ৪৪ লাখ ২২ হাজার ১শ’ ৩৫ টাকা। এর মধ্যে ৪ হাজার ৯শ’ ৫৩ জনের বিপরীতে শ্রমিক মজুরি ৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার টাকার মধ্যে ৬ লাখ ৩০ হাজার ১শ’৭৫, নন ওয়েজ কস্ট’র ৩৪ লাখ ৪০ হাজার ৯শ’ ৩৫, সর্দার ভাতা ১ লাখ ৯৮ হাজার টাকার মধ্যে ৯৮ হাজার, প্রশাসনিক ১ লাখ ৩০ হাজার ২শ’র মধ্যে ২৩ হাজার ১শ’৫২ সর্বমোট ৩ কোটি ৪৪ লাখ ২২ হাজার ১শ’ ৩৫ টাকা ফেরত দেয়া হয়েছে।