কাউখালীতে জাতীয় যুব সংহতির (জেপি) কর্মী সমাবেশ

গত রবিবার কাউখালী উপজেলা জাতীয় যুব সংহতির(জেপি) উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কাউখালী জাতীয় পার্টির কার্যালয়ে যুব সংহতির (জেপি) সভাপতি জাকির হোসেন নসুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহবুবুর রহমান খান, সভায় বক্তব্য রাখেন জেপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খান মোঃ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতি নেতা মিজানুর রহমান মিজান, মানিক কাজী, সাব্বির সিকদার, আতিকুর রহমান, আবু শাহীন, সোহেল খান, নজরুল ইসলাম, দ্বীন ইসলাম, মামুন খান, জামান উদ্দিন প্রমুখ । বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।