না’গঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রাক চালক ও হেলপারের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি মালবাহী ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে এ ঘটনায় ট্রাক চালক ফয়েজ মিয়া (২৫) ঘটনাস্থলেই নিহত হন ও হেলপার সোহেল (২২) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত ফয়েজের বাড়ি কুমিল্লার চান্দিনা কুটুম্বাপুর গ্রামে। সোহেলের বাড়ি দেবিদ্বার থানার আলীরটক গ্রামে।