হাফিজের অনুপস্থিতিতে খুশি দক্ষিণ আফ্রিকা

ব্যাটে বলে সমান পারদর্শী পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ থেকে। আর হাফিজের বাদ পড়ায় খুশি দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডোমিঙ্গো! শুধু তাই-আ না, হাফিজ দলে না থাকাকে স্বাগত জানিয়েছেন ডোমিঙ্গো, ‘বেশ কিছুদিন যাবত হাফিজের ফর্মটা একটা দুঃশ্চিন্তার কারণ। তবে তিনি একজন গুণগত মানের বোলার ও একই সাথে মানসম্মত ব্যাটসম্যান এবং পাকিস্তান দলে সে না থাকায় আমরা অখুশি নই।’ উল্লেখ্য টেস্টে সর্বশেষ দশটি ইনিংসে হাজিজের মোট রান ১০২। এদিকে অনেক সমালোচনার পরও মিসবাহ-উল- হকই পাকিস্তান দলের অধিনায়কত্ব করবেন এই সিরিজে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হবে। আর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। বাসস