শোক সংবাদ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৩৮
ডা. সাইদউদ্দিন তালুকদার
সমাজ সেবক ডা. সাইদউদ্দিন তালুকদার (৮৮) গতকাল বরিশালের বানারীপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলমের বাবা। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন । এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রমুখ শোক প্রকাশ করেছেন।
মো. আশ্রাব আলী ফকির
ব্যবসায়ী, সমাজসেবী ও জাতীয় পার্টি জেপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিলের বড় চাচা মো. আশ্রাব আলী ফকির (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল প্রমুখ।
মোহাম্মদ মোস্তফা কামাল আলম
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ৯নং সুঠিয়াকাঠি ইউনিয়নের সুঠিয়াকাঠি গ্রামের সমাজসেবী, কবি ও ব্যাংকার ওয়াহিদ মুরাদের বোনের ছেলে হাজী মোহাম্মদ মোস্তফা কামাল আলম (৬১) গত শনিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
রোকেয়া বেগম
কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউপির মহিলা মেম্বার ও ঘোষতল গ্রামের জেসমিন আক্তারের মা রোকেয়া বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। তিনি ৫ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন।
মো. বাবর আলী
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা ও টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সমাজসেবক মো. বাবর আলী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পাটি জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী। এছাড়া শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির জেপির প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান এবং ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল।
মাষ্টার আ. সালাম
পিরোজপুরের কাউখালী উপজেলার জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. আলিমের বাবা মাষ্টার আ. সালাম (৮২) গত শনিবার বরিশালের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার শোক প্রকাশ করেন।
এমএ লতিফ
ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এবং আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) ঢাকা জেলা কার্যকরী সংসদের সভাপতি আলহাজ্ব অধ্যাপক এমএ লতিফ গত শনিবার উত্তরার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
আবুল কাসেম মাস্টার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিপুলিয়া গ্রামের শিক্ষক আবুল কাসেম মাস্টার (৯৫) গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৩ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি ও ডাকসু ভিপি আখতারুজ্জামান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী
ইসলামি চিন্তাবিদ পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ মো. আব্দুল হক আব্বাসী (৭০) গত শনিবার ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
সৈয়দ আ. সামাদ
বরিশালের বানারীপাড়ার চাখারের ছোট ভৈত্সর গ্রামের ব্যবসায়ী সৈয়দ আ. সামাদ (৬৫) গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি মা, স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ গভীর শেক প্রকাশ করেছেন।
আয়েশা হক
ফেনীর ছাগল-নাইয়ার দক্ষিণ ধর্মপুর গ্রামের মুনশি বাড়ির মরহুম আব্দুল ওদুদ মোক্তারের বড় মেয়ে আয়েশা হক (কোহিনুর) (৬৮) গত বুধবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আম্বিয়া খাতুন
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনের শাশুড়ি আম্বিয়া খাতুন (৯৫) গত শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি ২ ছেলে, ৫ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গভীর শোক প্রকাশ করেছেন।