নোবেল পুরস্কার
মালালার জন্য গোপনে প্রার্থনা বন্ধুদের
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৪
নোবেল পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছে পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। এশীয়দের মধ্যে দুইজনের সে একজন। সে নোবেল পুরস্কার পাবে কিনা সেটা নিয়ে যখন অনেকে চিন্তিত তখন তার স্কুল বন্ধুরা গোপনে তার নোবেল পাওয়ার জন্য প্রার্থনা করছে।
আগামী শুক্রবার এই পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হতে পারে। তালেবানরা টের পেলে হত্যা করতে পারে এই ভয়ে অনেকেই ঘরে বসেই বন্ধু মালালার জন্য প্রার্থনা করছে সাফিয়া নামে তার এক বন্ধু। সে মনে করে, এই বছর মালালাই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। আমি সেই প্রার্থনা করছি। সে মালালার আদর্শ এবং ভবিষ্যত্ পরিকল্পনাকে সমর্থন করে। সে বলে, সমাজ একটা বাইসাইকেলের মতো। বাইসাইকেল যেমন একটি চাকা দিয়ে চলতে পারে না, তেমনি সমাজও শিক্ষা ছাড়া চলতে পারে না। সাফিয়ার মতো তার আরো অনেক বন্ধু আছে যারা একইভাবে প্রার্থনা করছে। কিন্তু তালেবানের ভয়ে কেউ নিজেদের প্রকাশ করতে চায় না। - এনডিটিভি