এফপিএবির প্রথম পুরস্কার পেলেন নোয়াখালীর সুজন

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির লটারির প্রথম পুরস্কার ২৫ লাখ টাকা পেয়েছেন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের সুজন গোস্বামী। তার লটারীর টিকেট নাম্বার ছ০৩৮৮৫০৪। প্রথম পুরস্কার পেয়ে সুজন আনন্দে আত্মহারা। তিনি জানান, স্থানীয় ভ্রাম্যমাণ এক মাইক্রোবাস থেকে একটি টিকেট কিনেন তিনি। সেই টিকেটেই তার ভাগ্য খুলে যাবে এমন আশা তিনি করেননি।