সিঙ্গাপুরে প্রদর্শিত হল বাংলাদেশি শর্টফিল্ম ‘টেলিভিশন’

পার্স ফেক্টিভস ফিল্ম ফেস্টিভ্যাল-এর উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত বাংলাদেশি শর্টফিল্ম ‘টেলিভিশন’। গত ৫ অক্টোবর সিঙ্গাপুরের নান ইয়াং ইউনিভার্সিটির এইচএসএস অডিটরিয়ামে শর্ট ফিল্ম প্রদর্শনীর ব্যবস্থা করা হয় প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য। ছবির কাহিনী হল এরকম- তথ্য অধিকারের বিষয় জানানোর উদ্যোগ নেয়া হলে একটি মুসলমান অধ্যুষিত গ্রামের বর্ষীয়ানরা টেলিভিশনের সব অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত নেন। সেই বিষয়ের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। নান ইয়াং ইউনিভার্সিটির শিক্ষার্থী, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এবং শ্রমজীবী অভিবাসীদের সাহায্যকরণ সংস্থা ট্রানজিয়েন্ট ওয়ার্কার্স কাউন্ট টু যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীর সময় ছবিটির পরিচালক উপস্থিত ছিলেন।