ছোটমণিদের সন্দেশ

জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন গত ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে এক আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে। এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপিকা শাহানা আক্তার খানম, অধ্যাপিকা মেহের নিগার নূর, অধ্যাপিকা হোসনে আরা আহমেদ লতা, অধ্যাপিকা হোসনে আরা বেগম ডলি, অধ্যাপিকা ইরানী বেগম, আসমা সুলতানা, রোজিনা শাহিন ও অনুজা রহমান প্রমুখ। শিশু অধিকার সপ্তাহ ‘নিশ্চিত হোক শিশুর অধিকার, কাটুক সকল অন্ধকার’ এ বিষয়কে প্রতিপাদ্য করে শিশু অধিকার সপ্তাহ, ২০১৩-এর তৃতীয় দিনে ১ অক্টোবর সকালে সুবিধাবঞ্চিত শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবেশে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, বিশিষ্ট কথা-সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও মমতাজ আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে শিশু একাডেমির পরিচালক মো. নূরুজ্জামান স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষণার্থীবৃন্দ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।