তাকেই চাই
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ১৮:৪৯
এলোমেলো সময় কাটে-
নেই তো আমি খেলার মাঠে।
ওলট-পালট সময় পার
এক-দুই-তিন গুণছি চার।
পাঁচ-ছয়-সাত সারি সারি
রাসেলসোনা নেইতো বাড়ি-
তোমরা জানো কোথায় আছে?
সুখের বাড়ি, দুঃখ নাচে।
অগ্নি-বারুদ ছড়িয়ে—
রক্ত চলে গড়িয়ে।
খেলার সাথী রাসেল নাই
খেলবো খেলা তাকেই চাই।
এলোমেলো সময় কাটে
অশ্রু ঝরে খেলার মাঠে।