অবুঝশিশু

খোকা’র খোকা খুব আদরের মায়ের চোখের মনি যে খোকাটা বাবার চোখে আঁকতো সুখের খনি। বাবার হাতে হাত রেখে যার ভরতো ছোট মন মায়ের সাথে করতো কখোন নিবিড় আলাপন। উচ্চস্বরে বললে কথা কাঁপতো রে যার বুক বাবার সাথে থাকতে কেবল, জাগতো মনে সুখ! দু’বোন তিন ভাইয়ের মাঝে সবার ছোট যে’রে কি প্রতিশোধ নিলো ঘাতক ওই শিশুটি মেরে? অবুঝ শিশু চোখ জুড়ে যার, ছিল স্বাধীনতা— তার স্মৃতিই ভাঙে হাজার সকল নীরবতা।